চুলায় এক হাঁড়ি দুধ বসিয়েছেন। একদৃষ্টে তাকিয়ে আছেন হাঁড়ির দিকে, কখন দুধ ফুটবে। কিন্তু কী আশ্চর্য, আপনি যতক্ষণ তাকিয়ে আছেন, মনে হচ্ছে দুধ কিছুতেই ফুটছে না! অধৈর্য হয়ে যেই আপনি এক মুহূর্তের জন্য অন্যদিকে চোখ ঘুরিয়েছেন, অমনি দুধ ফুটে হাঁড়ি থেকে উপচে পড়তে শুরু করেছে!ইংরেজিতে এ নিয়ে একটা খুব পুরোনো ও দারুণ প্রবাদই আছে—‘দ্য ওয়াচড পট নেভার বয়েলস’। মানে তাকিয়ে থাকলে হাঁড়ির পানি কখনো ফোটে না।
যত দূর জানা যায়, ভিক্টোরিয়ান যুগের লেখিকা এলিজাবেথ গাসকেল ১৮৪৮ সালে তাঁর মেরি বার্টন উপন্যাসে এই বাক্যটি প্রথম ব্যবহার করেছিলেন। যদিও এই প্রবাদের শেকড় হয়তো আরও অনেক পুরোনো।সাধারণ কাণ্ডজ্ঞানে আমরা জানি, এটি নিছকই মানুষের ধৈর্যের একটা পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ব্যাপার ছাড়া আর কিছুই নয়। তাকিয়ে থাকলে পানি দ্রুত বা দেরিতে ফোটার পেছনে কোনো বিজ্ঞান নেই!
কিন্তু ঠিক এই মুহূর্তে যদি আমাদের সেই পুরোনো বন্ধু, মানে প্রাচীন গ্রিসের দার্শনিক জেনো এসে আপনার পাশে দাঁড়ান?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।