দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় বাসের ভেতরে মিয়ানমারের নাগরিকেরা। মালয়েশিয়ার লুমুত। ২৯ সেপ্টেম্বর ২০২৬
শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ ও কয়েক ডজন মানবাধিকার সংগঠনের আপত্তি উপেক্ষা করে মালয়েশিয়া সরকার এ কার্যক্রম শুরু করেছে।মিয়ানমারের সঙ্গে সম্মত হওয়া দেশটির বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ এই শরণার্থী প্রত্যাবাসন।
এ পরিকল্পনার আওতায় মালয়েশিয়ায় আশ্রয় নিয়ে থাকা প্রায় পাঁচ হাজার মানুষকে দেশে ফেরত পাঠানো হতে পারে।মালয়েশিয়া বলেছে, শরণার্থীরা সম্পূর্ণ স্বেচ্ছায় এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং দেশে ফিরে যাচ্ছেন। তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও নাগরিক সমাজের নানা সংগঠন ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে।
কারণ, মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলছে।রয়টার্সের প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, আজ সকালে মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত নৌঘাঁটির কাছে একটি স্টেডিয়ামে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরসহ কয়েক ডজন বাস এসে পৌঁছায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।