পুলিশে সোপর্দ করার পর থানায় নিয়ে যাওয়া হয় মো. রাব্বি হোসেনকে। গতকাল সোমবার বিকেলে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে (কমেন্টে) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে আটক জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত সেই নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে মো. রাব্বি হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হস্তান্তর করে আশুলিয়া থানা–পুলিশ।
বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।ওসি তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে কোনো অভিযোগ দেয়নি এবং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এ জন্য তাঁকে গতকাল রাতে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে গতকাল বিকেলে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাব্বি হোসেনকে থানা–পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মৃন্ময় দাস শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ফটোকার্ড পোস্ট করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।