advertisement
advertisement

টাকা চিনতে ‘জাদু’ দেখাতে হবে কেন!


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
টাকা চিনতে ‘জাদু’ দেখাতে হবে কেন!

বিষয়টি শুধু আমার মতো দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নয়।

advertisement

সেদিন রিকশা থেকে নেমে চালককে ১০০ টাকার একটি নোট দিলাম। ফেরত পাওয়ার কথা ৫০ টাকা। তিনি একটি নোট আমার হাতে দিয়ে জানতে চাইলেন, ‘স্যার, আপনারে কি কেউ ঠকায় না?’ বললাম, ‘ঠকায় মানে?’ ‘এই ধরেন, কেউ ৫০ টাকার জায়গায় ২০ টাকা দিল। তখন কী করেন?’ আমি দৃষ্টিপ্রতিবন্ধী বুঝতে পেরে সে আমাকে এই প্রশ্নটি করল। তাঁর প্রশ্নের উদ্দেশ্য কিছুটা আঁচ করতে পেরে বললাম, ‘কেউ আমাকে ঠকাতে পারে, কিন্তু আমি ঠকি না।

আমাকে ৫০ টাকার বদলে ২০ টাকা দিলেও সেটা আমার পকেটে গিয়ে ৫০ টাকা হয়ে যায়।’ তিনি বললেন, ‘দেখান তো, আমি আপনাকে কত টাকার নোট দিয়েছি?’ আমার পকেটে আগে থেকেই একটি ৫০ টাকার নোট ছিল। তাঁর দেওয়া নোটটি না বের করে সেটিই বের করে দেখালাম।‘হায় হায়! এটা তো জাদু! কীভাবে হলো?’ তাঁর বিস্ময় কাটছে না। একটু পর বললেন, ‘স্যার, আপনাকে ঠকাতে চাইনি। এই দেখেন, ৩০ টাকা আমার হাতে। আপনাকে ২০ টাকা দিয়েছি।

ভাবলাম, আপনি টাকা চেনেন কি না, একটু পরীক্ষা করি।’বললাম, ‘ঠিক আছে, কোনো অসুবিধা নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর