আমাদের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতের টেকসই রূপান্তরে ব্যাংক খাতের ভূমিকা সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সার্বিক চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, বর্তমানে দেশের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের ব্যাংকগুলোর বেশির ভাগের অবস্থান বেশ উদ্বেগজনক। কিছু ব্যাংকের অবস্থা অবশ্য ভালো।
যা–ই হোক, অর্থনৈতিক বিকাশ ও আর্থিক অন্তর্ভুক্তির যে উদ্দেশ্য নিয়ে এসব ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল, তা পূরণে ব্যাংকগুলো সফল হতে পারেনি, অধিকাংশ ব্যাংক এখন চরম রুগ্ণ ও সংকটাপন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সংকট থেকে উত্তরণে ঢালাও সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি ব্যাংকের আলাদা মূল্যায়ন, পর্ষদে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার বিকাশ ঘটানো এখন সময়ের বড় দাবি।
বাস্তবে যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের মূল ভিত্তি হওয়া উচিত তার অর্থনৈতিক প্রয়োজনীয়তা, পেশাদার পরিচালনা সক্ষমতা এবং অর্পিত দায়দায়িত্ব সঠিকভাবে পালনের যোগ্যতার ওপর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।