advertisement
advertisement

চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা

ব্রাজিল তারকা রাফিনিয়া

advertisement

মাঠেই ডান ঊরুতে অস্বস্তি অনুভব করছিলেন রাফিনিয়া। বার্সেলোনা সমর্থকদের হৃদয়টা কি তখনই ছ্যাঁৎ করে উঠেছে!ব্রিসবেনে গতকাল বাংলাদেশ সময় বিকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ ৪-২ গোলে জেতে ব্রাজিল। চোট পাওয়ায় রাফিনিয়াকে এ ম্যাচে বিরতির সময় তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

এরপর বার্সা তারকাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি ব্রাজিল।ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিবৃতিতে জানায়, ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে রাফিনিয়াকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। রাফিনিয়া এখন চিকিৎসার জন্য বার্সেলোনায় ফিরবেন।ফিফার আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পর এখন উপমহাদেশে পা রাখায় প্রতীক্ষায় আনচেলত্তির দল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কোনোরকম ঝুঁকি না নিতেই এ ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি রাফিনিয়াকে।চোট থেকে সেরে উঠতে রাফিনিয়া এখন বার্সায় ফিরবেনসিবিএফের বিবৃতিতে জানা গেছে, ইমেজিং পরীক্ষার মাধ্যমে রাফিনিয়ার চোট পাওয়ার জায়গায় ‘ছোট পেশির প্রদাহ’ (এডেমা) ধরা পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর