মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন
একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ভিত্তি থেকে শুরু করে সাধারণ মানুষের আস্থার ব্যাংকে পরিণত হওয়ার যাত্রাটি কেমন ছিল?মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির যাত্রা শুরু হয়েছিল একটি সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তিকে কেন্দ্র করে।
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।প্রথম পর্যায়ে আমাদের প্রধান লক্ষ্য ছিল একটি সুশাসিত, প্রযুক্তিনির্ভর ও নির্ভরযোগ্য ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা ব্যাংকের কার্যক্রমকে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সম্প্রসারিত করেছি।
আজ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পুলিশসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের জন্য ব্যাংকিং সেবা প্রদান করছে।এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আস্থা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।