advertisement
advertisement

২৮ বছরে চ্যানেল আই, থাকছে যেসব আয়োজন আয়োজন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ণ
২৮ বছরে চ্যানেল আই, থাকছে যেসব আয়োজন আয়োজন

‘ডিজিটাল নবাব’ অনুষ্ঠানে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ

advertisement

আগামীকাল ২৭ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করবে চ্যানেল আই। এ উপলক্ষে আজ থেকে শুরু হওয়া তিন দিনের অনুষ্ঠানমালায় থাকছে গান, সিনেমা, নাটক, আড্ডা, স্মৃতিচারণা ও নানা বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি চ্যানেল আই চেতনা চত্বরে থাকছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের প্রথম দিন আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে প্রচারিত হয়েছে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। এতে গান শুনিয়েছেন কোনাল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘চ্যানেল আই পুষ্টি আড্ডা’। ইফাতারা ইরার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্বপ্না রেজা। বিকেল ৫টা ৩০ মিনিটে পুনম প্রিয়ামের পরিচালনায় ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’–এ অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ।

বিকেল ৫টা ৫৫ মিনিটে থাকছে কেকা ফেরদৌসীর উপস্থাপনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের একটি দৃশ্য, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখানো হবে ছবিটিপ্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর