মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে নেওয়া কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগ। গতকাল মঙ্গলবার রাতে তোলা
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকার মিরপুর-১-এর পাইকপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শ্রীনগর থানার পুলিশের যৌথ দল।আজ বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান।
তিনি বলেন, শরিফুজ্জামান মিরপুর-১ এলাকায় তাঁর বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাতেই তাঁকে মুন্সিগঞ্জে আনা হয়েছে। আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।রসিদ আছে কিন্তু গ্রাহকের হিসাবে টাকা নেই, অগ্রণী ব্যাংক কর্মকর্তা উধাওশরিফুজ্জামান সোহাগ শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন।
ব্যাংকের জমা স্লিপ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক মো. সরফুদ্দিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।