advertisement
advertisement

করপোরেট সুশাসন শতভাগ মেনে চলার চেষ্টা করছি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
করপোরেট সুশাসন শতভাগ মেনে চলার চেষ্টা করছি

আলমগীর হোসেন

advertisement

আপনাদের লক্ষ্য অনুযায়ী অগ্রগতি কেমন হচ্ছে? নতুন ব্যাংক হিসেবে প্রথাগত ব্যাংকিং কাঠামোর বাইরে গিয়ে আপনারা কীভাবে নতুন পথ তৈরি করছেন?আলমগীর হোসেন: সিটিজেন্​স ব্যাংকের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে। সাধারণ ডিপোজিট নেওয়া ও ‘ট্রেড বিজনেসে’র মতো প্রথাগত ব্যাংকিং দিয়েই শুরুটা হয়েছিল। তবে বর্তমানে প্রথাগত ব্যাংকিং ধারা থেকে বেরিয়ে কিছুটা ভিন্নভাবে চিন্তা করছি।

আমাদের মূল লক্ষ্য হলো ব্যাংকটিকে ভবিষ্যতে একটি ‘এসএমই ও রিটেইল ফোকাসড’ ব্যাংকে রূপান্তর করা। দেশের ব্যাংকিং খাতের প্রধানতম সংকট হলো সিংহভাগ ঋণ করপোরেট খাতে কেন্দ্রীভূত হওয়া। আমরা কিছুটা করপোরেট ব্যাংকিং করলেও মূল মনোযোগ রাখছি এসএমই, খুচরা ও কৃষি খাতে, যাতে দেশে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়।

এর জন্য পল্লি অঞ্চলে উপশাখা সম্প্রসারণ করছি এবং সম্প্রতি এজেন্ট ব্যাংকিং লাইসেন্স পেয়েছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর