advertisement
advertisement

শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি
পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা

advertisement

প্রথম শ্রেণির পর এবার প্রাথমিকের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হতে পারে।

তবে মাধ্যমিক স্তরে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত বহাল থাকবে।প্রথম শ্রেণি বাদে অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের মধ্যে আপত্তি ছিল। কারণ, এ ভর্তি পরীক্ষাকে ঘিরে কোচিং বাণিজ্যের পাশাপাশি শিশুদের ওপর চাপসহ নানামুখী অসুবিধার আশঙ্কা করা হচ্ছিল।

পাশাপাশি এত বিপুলসংখ্যক শিশুকে নিয়ে নতুন করে ভর্তি পরীক্ষা আয়োজন করাও শিক্ষা বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তাঁরা বিষয়টি পর্যালোচনা করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর