advertisement
advertisement

রুদ্ধশ্বাস ১২ মিনিট: কীভাবে পাইলট ও যাত্রীরা উড়োজাহাজকে মাঝআকাশে বিধ্বস্ত হওয়া থেকে বাঁচালেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
রুদ্ধশ্বাস ১২ মিনিট: কীভাবে পাইলট ও যাত্রীরা উড়োজাহাজকে মাঝআকাশে বিধ্বস্ত হওয়া থেকে বাঁচালেন

পাইলট স্মিথ মছার। গত বুধবার ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত করার কথিত চেষ্টার সময় সহকর্মীর ছুরিকাঘাতের শিকার হন তিনি। এরপরও যাত্রীদের প্রাণ বাঁচানোয় ইসরায়েল ও ভারতের নেতারা তাঁকে বীর হিসেবে অভিহিত করেছেন। তারিখ উল্লেখ না থাকা এ ছবিতে তাঁকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ছবিটি ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়

advertisement

সহকারী পাইলটের ক্রমাগত ছুরিকাঘাতের মুখেও ককপিটের দরজা খোলার জন্য কীভাবে লড়াই করেছিলেন, সেই রোমহর্ষ বর্ণনা দিয়েছেন ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছার। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসিত এ পাইলট গত বুধবারের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।সৌদি আরবের একটি হাসপাতালের শয্যা থেকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেন ক্যাপ্টেন স্মিথ মছার।

সে সময় তিনি বলেন, ‘আমি যখন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে যাই, তখন বুঝছিলাম, উড়োজাহাজটি খাড়া নিচের দিকে আছড়ে পড়ছে। আমি জানতাম কিছু একটা করার এটাই আমার শেষ সুযোগ। আর দরজাটি ঠিক আমার পাশেই ছিল।’উড়োজাহাজটি যখন তীব্রগতিতে মাটির দিকে নেমে যাচ্ছিল, তখন পাইলটের এ মরিয়া চেষ্টার ফলে ক্রু ও যাত্রীরা ককপিটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে সক্ষম হন। এরপর হামলাকারী সহকারী পাইলটকে কাবু করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন তাঁরা।

যার ফলে নিশ্চিত এক বড় ধরনের বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পায় আরোহীদের প্রাণ।এদিকে উড়োজাহাজে থাকা একজন ‘ইসরায়েলি প্লাম্বারের’ (পানির লাইনের মিস্ত্রি) সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর