advertisement
advertisement

নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

advertisement

নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট: নাটোরে প্রতারণার মাধ্যমে চুরি হওয়া জার্মান নাগরিক ও পর্যটক ক্রিল ল্যান্ডারের মূল্যবান ল্যাপটপটি অবশেষে তিতুমীর এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। এক সাধারণ ট্রেন যাত্রীর সততা ও আইনশৃঙ্খলা বাহিনীর তড়িৎ পদক্ষেপের মাধ্যমে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপড়িয়া পট্টি এলাকার বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার সময় ট্রেনের একটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপটি দেখতে পান। বিষয়টি নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর ছেলে অন্তর কুমার সাহার সঙ্গে আলোচনা করেন এবং রেলওয়ে পুলিশকে খবর দেন। পরবর্তীতে অন্তর কুমার সাহা সামাজিক যোগাযোগ বা যোগাযোগের মাধ্যম ব্যবহার করে জার্মান পর্যটক ক্রিলের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করেন।

ল্যাপটপটি ফিরে পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে পর্যটক ক্রিল ল্যান্ডার বলেন, ‘অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি অত্যন্ত খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে এখন ল্যাপটপ বুঝে নিয়ে তারপর যাত্রা করার পরিকল্পনা করছি।’

ঘটনার বিবরণে জানা যায়, গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে ট্রেনে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন ক্রিল। স্টেশনে অবস্থানকালে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে কৌশলগত সখ্য গড়ে তোলে। একপর্যায়ে ক্রিল এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় সরল বিশ্বাসে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। তবে ফিরে এসে তিনি ব্যাগ ও যুবক কাউকেই পাননি। ব্যাগটিতে ল্যাপটপ ও ক্যমেরা সহ প্রচুর মূল্যবান নথিপত্র ছিল।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, হলুদ কটি পরিহিত ওই যুবক কৌশলে সখ্য বজায় রেখে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি ভেতরে লুকিয়ে দ্রুত সটকে পড়ে। অবশেষে ট্রেনের আসনের নিচ থেকে ল্যাপটপটি উদ্ধারের মাধ্যমে ঘটনাটির সফল সমাপ্তি ঘটে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর