advertisement
advertisement

জাতীয় বার্তা সংস্থা বাসসের চেয়ারম্যান হলেন কুড়িগ্রামের কৃতি সন্তান আবদুল হাই শিকদার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
জাতীয় বার্তা সংস্থা বাসসের চেয়ারম্যান হলেন কুড়িগ্রামের কৃতি সন্তান আবদুল হাই শিকদার

জাতীয় বার্তা সংস্থা বাসসের চেয়ারম্যান হলেন কুড়িগ্রামের কৃতি সন্তান আবদুল হাই শিকদার

advertisement

নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট: দেশের বিশিষ্ট কবি, চিন্তাবিদ, লেখক, গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল হাই শিকদার জাতীয় বার্তা সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা' (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। কুড়িগ্রামের মাটির এই গুণী সন্তান জাতীয় পর্যায়ের শীর্ষ সংবাদ সংস্থার নেতৃত্বে আসীন হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে।

কবি আবদুল হাই শিকদার সুদীর্ঘকাল ধরে বাংলাদেশের সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতা জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর বহুমাত্রিক কর্ম ও লেখনী জাতীয় সাহিত্যচর্চায় এক অনন্য মাত্রা যোগ করেছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের এই গর্বিত সন্তানের জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানে স্থলাভিষিক্ত হওয়ায় জেলার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, তরুণ সমাজসহ সাধারণ মানুষের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, কবি আবদুল হাই শিকদারের প্রজ্ঞা, দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিকতা ও বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস নতুন গতি ও সাংবাদিকতার বস্তুনিষ্ঠতার এক নতুন দিগন্ত স্পর্শ করবে।

‘ধরলা পোস্ট’ পরিবারের পক্ষ থেকেও কুড়িগ্রামের এই কৃতি সন্তানের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। আমরা তাঁর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর