advertisement
advertisement

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির প্রতিবাদ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির প্রতিবাদ

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির প্রতিবাদ

advertisement

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি, ধরলা পোস্ট: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকর্মীকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

ডিলার নিয়োগের নেপথ্যে সীমাহীন অর্থবাণিজ্য ও চরম অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা এবং সদস্যসচিব মোখলেছুর রহমানের বিরুদ্ধে বিষোদগার করে এই বিতর্কিত নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য প্রদানকালে তৃণমূল নেতারা অভিযোগ করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে মোট ১৫ জন সার ডিলারের তালিকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১০ জনই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের অন্যতম দোসর জাতীয় পার্টির রাজনীতির সাথে সরাসরি যুক্ত। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য তথা উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং আহ্বায়ক গোলাম রসুল রাজার প্রত্যক্ষ যোগসাজশে ও আর্থিক লেনদেনের বিনিময়ে এই অনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিগত ১৭ বছরের আওয়ামী দুঃশাসন, জুলুম ও নির্যাতনের কথা কর্মীরা এত সহজে ভুলে যাননি। অর্থের লোভে মূলধারার বিএনপি ও ত্যাগী পরিবারগুলোকে বঞ্চিত করে স্বৈরাচারের দোসরদের অর্থনৈতিকভাবে পুনর্বাসনের এই চক্রান্ত তৃণমূল কোনোভাবেই মেনে নেবে না।’

সমাবেশে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর