এইচএসসির ফল আজ, জানা যাবে তিন উপায়ে
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। পরীক্ষার্থীরা তিনটি উপায়ে নিজেদের ফলাফল জানতে পারবেন—অনলাইনে, এসএমএসের মাধ্যমে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
অনলাইনে ফলাফল
শিক্ষার্থীরা "eduboardresults.gov.bd" (https://eduboardresults.gov.bd) এবং "educationboardresults.gov.bd" (https://educationboardresults.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশের জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করতে বলা হয়েছে।
এসএমএসের মাধ্যমে ফলাফল
মোবাইল ফোনের যেকোনো অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এ জন্য HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল
অনলাইনে ও এসএমএসের পাশাপাশি পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এদিকে, ফল প্রকাশ উপলক্ষে আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।