advertisement
advertisement

বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টিডাম্পিং শুল্ক, প্রভাব কী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টিডাম্পিং শুল্ক, প্রভাব কী

পাটকল

advertisement

বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টিডাম্পিং শুল্কের হার নতুন করে নির্ধারণ করেছে ভারত। উৎপাদনকারীভেদে আলাদা শুল্কহার নির্ধারণ করা হয়েছে। তালিকাভুক্ত ৫৫টি প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত শুল্কের হার তুলনামূলক কম হলেও তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানের পাটের সুতা বা টুইনে টনপ্রতি ৪৪৫ ডলার পর্যন্ত শুল্ক দিতে হবে।

ফলে ভারতের বাজারে পাটপণ্য রপ্তানিতে নির্দিষ্ট উৎপাদনকারীর তালিকায় থাকা বাংলাদেশি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ ২৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটের সুতায়, হেসিয়ান কাপড়, পাটের স্যাকিং ব্যাগ ও স্যাকিং ক্লথের ওপর অ্যান্টিডাম্পিং শুল্কের নতুন হার নির্ধারণ করা হয়।নতুন শুল্ককাঠামোয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আলাদা হার দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর