কুড়িগ্রামে জ্বালানি কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক :
কুড়িগ্রাম সদর উপজেলায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার অভিযোগে মেসার্স পনির ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালিত অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটি প্রতি ৫ লিটার জ্বালানিতে ৩০ মিলিলিটার কম সরবরাহ করছে।
এ ঘটনায় ওজন, পরিমাপ ও মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন, কুড়িগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে