advertisement
advertisement

ইউপি নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, দাবি প্রতিমন্ত্রী শাহে আলমের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
ইউপি নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, দাবি প্রতিমন্ত্রী শাহে আলমের

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে এমন নির্বাচন হবে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। নির্বাচনে মানুষ নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, বিনা ভোটে কেউ নির্বাচিত হবেন না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে ইউপি নির্বাচনের সম্ভাব্য পাঁচটি ধাপের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি নির্বাচন হতে পারে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামী ১০ ডিসেম্বর। পরবর্তী ধাপে আগামী ৪ অথবা ৬ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে রমজান, ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষার পর বাকি তিন ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউপিতে নির্বাচন হবে। বিএনপি ২০ বছর ধরে ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ভোটাধিকার নষ্ট করতে চায় না সরকার। সুত্র-ইত্তেফাক
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর