advertisement
advertisement

ডিজেল রপ্তানি বন্ধের চিন্তা যুক্তরাষ্ট্রের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
ডিজেল রপ্তানি বন্ধের চিন্তা যুক্তরাষ্ট্রের

জ্বালানি তেল

advertisement

ইরান-যুক্তরাষ্ট্র এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি পণ্য সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। বিশ্বজুড়ে বেড়েছে ডিজেলসহ জ্বালানি পণ্যের দাম। যুক্তরাষ্ট্রেও ডিজেলের দাম এখন রেকর্ড উচ্চতায়।গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক গ্যালন (৩ দশমিক ৭৯ লিটার) ডিজেলের গড় দাম দাঁড়ায় ৬ দশমিক ৫০ ডলারে। এক মাস আগেও এই দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) প্রতিদিন জ্বালানি পণ্যের দাম পর্যবেক্ষণ করে; তারা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।এদিকে কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি কমানোর বা বন্ধ করার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও রিপাবলিকান আইনপ্রণেতারা।আগস্ট মাসে পরিচালিত রয়টার্স/ইপসসের জরিপে ৪৭ শতাংশ ভোটার বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর