advertisement
advertisement

জিদানকে উচ্ছ্বাসে ভাসালেন বদলি নামা ওলিসে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
জিদানকে উচ্ছ্বাসে ভাসালেন বদলি নামা ওলিসে

advertisement

বেলজিয়াম ০ : ১ ফ্রান্সদুবার বল লাগল পোস্টে। একবার গোললাইন থেকে বল ফেরাল বেলজিয়াম, আরেকবার ফ্রান্স বাঁচল মাইক মাইনিওঁর নৈপূণ্যে। মনে হচ্ছিল, ব্রাসেলসে বেলজিয়াম–ফ্রান্স ম্যাচটা গোলশূন্যই শেষ হবে। কিন্তু শেষ দিকে স্কোরলাইনটা বদলে দিলেন মাইকেল ওলিসে। বদলি নামা এই ফরোয়ার্ডের ৮৮ মিনিটে করা দুর্দান্ত গোলে ফ্রান্স জিতল ১-০ গোলে। জিনেদিন জিদান তাঁর ফ্রান্স কোচ অধ্যায়ে প্রথম দুটি ম্যাচই জিতলেন একই ব্যবধানে।

তুরস্কের বিপক্ষে আগের ম্যাচে জয় পাওয়া দল থেকে একটি পরিবর্তন আনতেই হতো জিদানকে। সে দিন চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া কিলিয়ান এমবাপ্পে এরই মধ্যে জাতীয় দল ছেড়ে রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন।তবে বেলজিয়ামের বিপক্ষে মাত্র একটি নয়, একাদশে নয়টি পরিবর্তন এনেছেন ফ্রান্স কোচ। অভিষেকই করিয়েছেন তিনজনকে— আঁদি দিউফ, জেহেমি জ্যাকে ও লুকা দা কুইয়া। ২০১০ সালের আগস্টের পর ফ্রান্সের কোনো ম্যাচে একসঙ্গে তিন বা তার বেশি খেলোয়াড়ের অভিষেক এই প্রথম।

এমবাপ্পেবিহীন আক্রমণভাগ শুরু থেকেই অবশ্য বেলজিয়াম-রক্ষণে চাপ তৈরি করে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর