প্রতীকী ছবি
বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখা সেই বাবাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে তাঁকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। বাবার মুখে রুটি তুলে দেওয়া মেয়ের পড়াশোনা নিশ্চিতের উদ্যোগও নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ওই ব্যক্তিকে বাড়ি থেকে বরিশাল নগরের একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নেওয়া হয়।
এর আগে গতকাল রোববার বিকেলে তাঁর বাড়িতে যান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। এ সময় তিনি ওই ব্যক্তিকে পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ করেন।
পরে তিনি নিরাময় কেন্দ্রে যেতে রাজি হন।চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিচ্ছিল ছোট্ট মেয়েমো. আলী সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশালের উজিরপুরপরিবারটিকে সুরক্ষা দিতে প্রথমে ওই ব্যক্তিকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা প্রয়োজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।