advertisement
advertisement

বাড়তি টাকা দাবির ভিডিও করায় শ্রমিককে মারধর, পণ্য পরিবহন সাত ঘণ্টা বন্ধ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
বাড়তি টাকা দাবির ভিডিও করায় শ্রমিককে মারধর, পণ্য পরিবহন সাত ঘণ্টা বন্ধ

চট্টগ্রাম বন্দর

advertisement

পণ্য পরিবহনকারী গাড়ির চালকদের মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর থেকে সোমবার প্রায় সাত ঘণ্টা পণ্য আনা-নেওয়া বন্ধ ছিল।

পরে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে রাত ১০টার দিকে গাড়ি চলাচল শুরু করেন শ্রমিকেরা।আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক শামসুজ্জামান সুমন প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে একজন পরিবহনশ্রমিক গেট পাস নিতে গেলে নিরাপত্তাকর্মীরা নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দাবি করেন।

এর প্রতিবাদ জানিয়ে ওই শ্রমিক ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তাকর্মীরা তাঁর মুঠোফোনটি মেঝেতে ছুড়ে ভেঙে ফেলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর