advertisement
advertisement

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, যাত্রাবাড়ীতে ফিলিং স্টেশন বন্ধ করল বিএসটিআই


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, যাত্রাবাড়ীতে ফিলিং স্টেশন বন্ধ করল বিএসটিআই

রাজধানীর যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি ধরতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ২৮ সেপ্টেম্বর, ২০২৬

advertisement

রাজধানীর যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়ায় সেটির পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে একটি অকটেন ও চারটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ থেকে ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে সোমবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানে ফিলিং স্টেশনটির পাঁচটি ডিসপেন্সিং ইউনিটের জ্বালানি সরবরাহের পরিমাণ যাচাই করা হয়।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৩০ মিলিলিটারের বেশি তেল কম পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর