ইব্রাহিম আলী শেখ
ইব্রাহিম আলী শেখ খালাসের রায় হওয়ার পরও প্রায় আট বছর কারাগারে থাকার পরে মুক্তি পাওয়া ইব্রাহিম আলী শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন।
এর আগে ‘জেল থেকে মুক্তি পাইছি জীবনডা ফেরত পাই নাই’ শিরোনামে গত জুলাই মাসে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের ভাষ্য, পৃথক দুটি মামলায় ২০১৭ সালের জুলাই মাসে ইব্রাহিম শেখকে বেকসুর খালাস দেওয়া হয়। তবে রায়ের কপি কারাগারে পৌঁছাতে আরও আট বছর লেগে যায়।
২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে কারাগারে থাকতে হয়।ওই প্রতিবেদন যুক্ত করে খালাসের আদেশ পাঠানোয় বিলম্বের বিষয়টি তদন্ত চেয়ে ও ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে সংগঠনটির মহাসচিব আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিক গত সপ্তাহে রিটটি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।