advertisement
advertisement

ফিরেই বিটিএসের বাজিমাত, ইতিহাস গড়লেন লিসা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
ফিরেই বিটিএসের বাজিমাত, ইতিহাস গড়লেন লিসা

বিটিএস

advertisement

ফেরার বছরেই বড় সাফল্য পেল কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) তিনটি পুরস্কার জিতেছে গ্রুপটি। ‘সুইম’ গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে গ্রুপটি। এ ছাড়া ‘বেস্ট কে-পপ’ ও ‘বেস্ট গ্রুপ’ পুরস্কারও জিতেছে তারা। রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুরস্কার ঘোষণা করা হয়।

তবে অনুষ্ঠানে বিটিএসের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।প্রায় চার বছর পর গত মার্চে পূর্ণ সদস্য নিয়ে ফিরেছে বিটিএস। পুরস্কার পাওয়ার পর এজেন্সি বিগহিট মিউজিকের মাধ্যমে বিবৃতি দিয়েছে বিটিএস। সেখানে বলা হয়েছে, ‘আর্মি (দলের ভক্তদের নাম), সব সময় আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’‘সুইম’ গানটি বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর মূল গান। বিবৃতিতে সদস্যরা বলেছেন, ‘আরিরাং’ তাঁদের কাছে নতুন শুরুর মতো।

তাই এই পুরস্কার তাঁদের কাছে আরও অর্থবহ।‘সং অব দ্য ইয়ার’ বিভাগে বিটিএসের সঙ্গে মনোনয়ন পেয়েছিল আরও কয়েকটি গান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর