advertisement
advertisement

মূলধন ও নীতি উদ্যোগের কার্যকর সংযোগ দরকার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
মূলধন ও নীতি উদ্যোগের কার্যকর সংযোগ দরকার

সেমিনারে বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন

advertisement

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে আলাদাভাবে বিবেচনা করতে হবে। মূলধন ও নীতি উদ্যোগের মধ্যে কার্যকর সংযোগের অভাব আছে। তাই কার্যকর সংযোগ জরুরি হয়ে পড়েছে।‘ইকোসিস্টেম ম্যাপিং অ্যান্ড ডায়াগনস্টিক স্টাডি অন এমএসএমই ফাইন্যান্সিং ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গত মঙ্গলবার ঢাকায় আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।

দ্য এশিয়া ফাউন্ডেশনের ‘ব্রিজিং দ্য গ্যাপ: আনলকিং স্মল বিজনেস ফাইন্যান্স থ্রু ফিনটেক পার্টনারশিপস’ উদ্যোগের আওতায় ওই সেমিনারের আয়োজন করা হয়।বাংলাদেশে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) অর্থায়ন নিয়ে আয়োজিত সেমিনারে বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক কোম্পানি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।অনুষ্ঠানে গবেষণা পার্টনার হিসেবে লাইটক্যাসল পার্টনার্স পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন ও প্রকাশ করা হয়।

সেমিনারের বাস্তবায়নকারী পার্টনার ছিল এসএমই ফাউন্ডেশন এবং স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ভিসা।দ্য এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজার, ইনোভেশন অ্যান্ড ফিউচার ইকোনমি এবং ব্রিজিং দ্য গ্যাপ কর্মসূচির প্রকল্প প্রধান ফিলিপ গ্রাওভাক অনুষ্ঠানে প্রকল্পটির প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর