কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড লাগাচ্ছেন বন বিভাগের কর্মীরা
রাঙামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড়সহ সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনাঞ্চলের সার্বিক সুরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।গতকাল সোমবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পর থেকে পাহাড়ে প্রবেশের বিভিন্ন জায়গায় এ নিষেধাজ্ঞার বিলবোর্ড টানানো হচ্ছে।
আজ মঙ্গলবারও এ কার্যক্রম চলমান।বন বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি সীতাপাহাড়সহ বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিংয়ে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়েছেন। সাধারণত সংরক্ষিত বনাঞ্চলে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এরপরও পর্যটকেরা এতে প্রবেশ করছেন। এতে পর্যটকদের নিরাপত্তাঝুঁকির পাশাপাশি বনাঞ্চলের জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।অবশ্য শুধু তাই নয়। সম্প্রতি সীতাপাহাড় এলাকায় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
চলতি মাসের ২০ তারিখ এতে ভ্রমণে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।