পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে গলাচিপা উপজেলার ‘১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন’-এর ব্যানারে সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় আমখোলা বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলের ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান খানের ছবি ছিল।
এতে লেখা ছিল ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল’।ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের স্লোগান দিতে শোনা যায়, ‘এই লড়াইয়ে জিতবে কারা-শহীদ জিয়ার সৈনিকেরা।’ এরপর তাঁদের বলতে শোনা যায়, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।