advertisement
advertisement

যেভাবে বাড়ির নকশা বদলে দিচ্ছে জীবনযাপনের ধরন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
যেভাবে বাড়ির নকশা বদলে দিচ্ছে জীবনযাপনের ধরন

ভবিষ্যতের আবাসন তাই শুধু বেশি জায়গা দেওয়ার প্রতিযোগিতা নয়। বরং একই জায়গাকে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে

advertisement

ভবিষ্যতের আবাসন তাই শুধু বেশি জায়গা দেওয়ার প্রতিযোগিতা নয়। বরং একই জায়গাকে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেএকসময় বাড়ির প্রতিটি ঘরের ব্যবহার ছিল অনেকটাই নির্দিষ্ট। বসার ঘর অতিথিদের জন্য, শোবার ঘর বিশ্রামের জন্য আর খাবার ঘর শুধু খাওয়ার জন্য—এভাবেই পরিকল্পনা করা হতো আবাসন। কিন্তু মানুষের জীবনযাপনের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ঘরের ব্যবহারও।

এখন একই জায়গায় অফিসের কাজ, পড়াশোনা, ব্যায়াম বা বিনোদনের সবকিছুর কথাই ভাবতে হচ্ছে।ইনসাইড ইন্টেরিয়রের প্রতিষ্ঠাতা সুবর্ণা মুস্তারি বলেন, ‘এখন মানুষ শুধু থাকার জন্য একটি সুন্দর বাড়ি চান না, বরং এমন একটি জায়গা চান, যা একই সঙ্গে কার্যকর, প্রযুক্তিবান্ধব এবং মানসিক প্রশান্তির জন্যও উপযোগী।

তাই বহুমুখী ব্যবহারযোগ্য জায়গা, ওপেন ফ্লোর প্ল্যান, স্মার্ট কিচেন, সবুজ নকশা, স্মার্ট হোম প্রযুক্তি, মিনিমালিস্ট নকশা, প্রয়োজনীয় স্টোরেজ ও ব্যক্তিগত পরিসরের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর