advertisement
advertisement

নারী ফুটবলের উৎসবে মুখর রংপুর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
নারী ফুটবলের উৎসবে মুখর রংপুর

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর রংপুর বিভাগীয় পর্ব

advertisement

রংপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর রংপুর বিভাগীয় পর্ব। শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ পর্বে পাঁচটি নারী ফুটবল একাডেমি অংশ নেয়। শেষ দিনে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমিকে ৫–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি।২৬ সেপ্টেম্বর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের রংপুর পর্বের উদ্বোধন করা হয়।

এদিন মাঠে গড়ায় দুটি ম্যাচ। দুই ম্যাচই নির্ধারিত ৭০ মিনিটে ১–১ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। প্রথম ম্যাচে পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি ৫–৪ গোলে রংপুরের সদ্যপুষ্করিণী এসসিকে হারায়।

দ্বিতীয় ম্যাচে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪–১ গোলে নীলফামারীর ওহাব ফুটবল একাডেমিকে হারিয়ে আঞ্চলিক ফাইনালে ওঠে।বেলুন উড়িয়ে টুর্নামেন্টের রংপুর পর্বের উদ্বোধনদ্বিতীয় দিন সকালে টু স্টার ফুটবল একাডেমির মুখোমুখি হয় ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর