advertisement
advertisement

বিশ্ববাজারে সোনার দাম ৭ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন, কেন এই দরপতন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বিশ্ববাজারে সোনার দাম ৭ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন, কেন এই দরপতন

সোনা

advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে সোনার বাজারে, তবে বিশ্ববাজারে সোনার দাম বাড়েনি, বরং উল্টো কমছে।গতকাল সোমবার স্পট মার্কেটে সোনার দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৬ দশমিক ৫১ ডলারে নেমে আসে। ফলে গতকালই সোনার দাম সাত সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর মধ্যে আজ মঙ্গলবার সোনার দাম আরও কমেছে।

এই প্রতিবেদন লেখার সময় আজ বেলা তিনটায় সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ১৪০ ডলার। খবর আল–জাজিরা ও গোল্ড প্রাইস ডট অর্গ।সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে সোনার আগাম সরবরাহের চুক্তির (ফিউচার) দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৭৮ দশমিক ৪০ ডলারে নেমেছে।তেলের মূল্যবৃদ্ধি, মার্কিন ডলারের তেজিভাব ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে।

এতে সোনার দামের ওপর আরও চাপ তৈরি হয়েছে।এই প্রতিবেদন লেখার সময় সোনার যে দাম ছিল, তা ৫ আগস্টের পর সোনার সর্বনিম্ন দাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর