advertisement
advertisement

দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন আলান্না পান্ডে, দেখুন ১১টি ছবি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন আলান্না পান্ডে, দেখুন ১১টি ছবি

ছোটবেলা থেকে মা-বাবা, চাচা-চাচি, দাদা-দাদি, ভাইবোন মিলে বিশাল যৌথ পরিবারে বড় হয়েছেন আলান্না পান্ডে। ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলান্নার ছোট ভাই আহান পান্ডের বলিউডে অভিষেক হয়েছে। চাচাতো বোন অনন্যা পান্ডে তো বলিউডে বেশ পরিচিত মুখ। ছবিতে আহান, আলান্না ও তাঁর স্বামী আইভর ছাড়াও আছেন চাচাতো বোন রায়সা পান্ডে ও অনন্যা পান্ডে

advertisement

বলিউডের পান্ডে পরিবারের নতুন প্রজন্মের একজন আলান্না পান্ডে। অনন্যা পান্ডের চাচাতো বোন ও আহান পান্ডের বড় বোন আলান্না। তবে আলান্না ভাই, বোন বা চাচার মতো সিনেমাজগতে আসেননি। নিজের পরিচিতি গড়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। তিনি মূলত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস–ভিত্তিক ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর। ইউটিউবে তাঁর নানা রকম ভ্লগে কোটি কোটি ভিউ। তাঁর স্বামী আইভর আমেরিকান সিনেমাটোগ্রাফার ও কনটেন্ট ক্রিয়েটর।

সম্প্রতি দ্বিতীয়বার মা-বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন এই দম্পতি। সম্প্রতি আনাগত সেই সন্তানের ‘জেন্ডার রিভিল’ অনুষ্ঠান করেছেন তাঁরা। ছোটবেলা থেকে মা-বাবা, চাচা-চাচি, দাদা-দাদি, ভাইবোন মিলে বিশাল যৌথ পরিবারে বড় হয়েছেন আলান্না পান্ডে। ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলান্নার ছোট ভাই আহান পান্ডের বলিউডে অভিষেক হয়েছে। চাচাতো বোন অনন্যা পান্ডে তো বলিউডে বেশ পরিচিত মুখ।

ছবিতে আহান, আলান্না ও তাঁর স্বামী আইভর ছাড়াও আছেন চাচাতো বোন রায়সা পান্ডে ও অনন্যা পান্ডেদুই বছর আগে প্রথমবার মা হন আলান্না পান্ডে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর