অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী ৯ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হবে তিন ম্যাচের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ সিরিজ। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।
গত জুলাইয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতার পর এটাই অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম সিরিজ।বাংলাদেশের মেয়েদের বিপক্ষে এই সিরিজের পর অস্ট্রেলিয়ার একই দল নিউজিল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে। ১৮ অক্টোবর সিডনিতে শুরু হবে সেই সিরিজ। দুটি সিরিজেই অস্ট্রেলিয়ার অধিনায়ক বিশ্বকাপজয়ী সোফি মোলিনু। তবে হিপের চোট থেকে মাত্রই সেরে ওঠায় বাংলাদেশ সিরিজে তাঁকে নিয়ে বাড়তি সতর্ক থাকবে অস্ট্রেলিয়ার মেডিক্যাল ও কোচিং স্টাফরা।
ফিবি লিচফিল্ড ও বেথ মুনি—দুজনেই বাংলাদেশ সিরিজের দলে আছেনক্রিকেট পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সিরিজে মোলিনুকে খেলাবে না অস্ট্রেলিয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।