advertisement
advertisement

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত আরও একজনকে ডিবি গ্রেপ্তার করেছে

advertisement

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ওই ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মিশু ওরফে মোল্লা (৩৬)। পুলিশ বলেছে, তিনি জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহসভাপতি।গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। আলোচিত এই ঘটনায় এ নিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।উপকমিশনার রাকিব খান জানান, সাজ্জাদ হোসেন শাহ আলী থানার সেকশন-১-এর বি ব্লকের ১ নম্বর সড়কে থাকতেন। তিনি শাহ আলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন।গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর