advertisement
advertisement

শরীয়তপুরে ভাঙনে বাঁধের ৫০ মিটার বিলীন, সরানো হচ্ছে বাজারের দোকান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
শরীয়তপুরে ভাঙনে বাঁধের ৫০ মিটার বিলীন, সরানো হচ্ছে বাজারের দোকান

advertisement

প্রতিদিন সুরেশ্বর মাছের বাজারে দুই থেকে আড়াই কোটি টাকার মাছ কেনাবেচা হয়। বাজারটিকে কেন্দ্র করে পাঁচ শতাধিক পরিবারের জীবিকা নির্ভরশীল।লিয়াকত প্রধানিয়া ৪০ বছর ধরে পদ্মা নদীতে মাছ ধরেন। প্রতিদিন সকালে সেই মাছ বিক্রি করেন শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর মাছের বাজারে। ভোরে যে ঘাটে নৌকা বাঁধতেন, গতকাল শুক্রবার সকালে এসে দেখেন, সেই ঘাট আর নেই।

গত বৃহস্পতিবার রাতে ঘাটের পাশের পদ্মা নদীর তীররক্ষা বাঁধের একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এর পর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মাছের বাজারের দোকানগুলো।গতকাল সকালে নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মার তীরে দাঁড়িয়ে ৫৫ বছর বয়সী লিয়াকত প্রধানিয়ার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালেও মাছঘাটে নৌকা বেঁধেছিলেন। মাছের বাজারে মাছ বিক্রি করে আবার পদ্মায় গেছেন।

তখন দেখেছেন, ঘাটের কাছে বাঁধের একটি অংশে ফাটল ধরেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর