কুড়িগ্রামে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
ধরলা পোস্ট প্রতিবেদক :
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়।
জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অ. দা.) চিরেন্দ্র নাথ রায় জানান, জরুরি রক্ষণাবেক্ষণকাজের স্বার্থে সাময়িক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।