advertisement
advertisement

কুড়িগ্রামে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে  দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

কুড়িগ্রামের উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার স্বর্ণময়ী সরোবরের (কাচারিপুকুর পাড়) শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উলিপুর উপজেলার সনাতনী ভক্তবৃন্দের উদ্যোগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ ও তুলসী আরতিসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন, দেশমাতৃকার কল্যাণ এবং জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় এ দীপদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ভক্তপদ রেণু কামনায় ছিলেন সুশান্ত কুমার রবিদাস (শুভ)। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জিত কুমার মোদক (সমিরন)।

এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তবৃন্দ উপস্থিত থেকে দীপদানসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর