ফুলবাড়ীতে উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ নির্বাচিত হলেন মহব্বত আলী
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ গ্রামপুলিশ (দফাদার) হিসেবে নির্বাচিত হয়েছেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ মো. মহব্বত আলী। তাঁর এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে মনোনীত করার বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে মো. মহব্বত আলীকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করা হয়।
উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে মনোনীত হওয়ায় মহব্বত আলীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসী। অনেকেই তার এ অর্জনকে সম্মানজনক স্বীকৃতি হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।