advertisement
advertisement

ব্লাউজে বোল্ড,শাড়িতে রাজকীয় তারা সুতারিয়া


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
ব্লাউজে বোল্ড,শাড়িতে রাজকীয় তারা সুতারিয়া

advertisement

বলিউড তারকা তারা সুতারিয়া আবারও মুগ্ধ করলেন নতুন এক শাড়ি লুকে। এই ফটোশুটে তিনি একটি ট্র্যাডিশনাল অথচ বোল্ড ও এথনিক লুকে ধরা দিয়েছেন।তাঁর পরনে প্রথমেই চোখ আটকে যাচ্ছে জমকালো ব্লাউজটিতে। এই রাজকীয় এথনিক লুকে তারা সুতারিয়া পরেছেন বেগুনি জমিনের একটি ভারী কাজের ব্লাউজ। পুরো ব্লাউজ জুড়ে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সোনালি জরি সুতোর ফ্লোরাল মোটিফ, জারদৌসি, কারচুপি ও বিডসের ঐতিহ্যবাহী এমব্রয়ডারি।

সামনের গভীর প্লাঞ্জিং ইউ-শেপ নেকলাইন আর পেছনের অনেকটাই ব্যাক লেস নকশা ব্লাউজটিতে যোগ করেছে নাটকীয়তা।এর সঙ্গে তারা ড্র্যাপ করেছেন কপার-ব্রাউন টোনের শেডেড শাড়ি। শাড়ির জমিনে রয়েছে স্ট্রাইপ প্যাটার্ন। ব্লাউজের সঙ্গে সামঞ্জস্য রেখে শাড়িতেও আছে জমকালো কারুকাজ ও ছোট ছোট বুটির কাজ।

পোশাকের ঐতিহ্যবাহী নকশা আর রাজস্থানের বিকানেরের আবহ মিলিয়ে পুরো লুকে যেন ফুটে উঠেছে রাজকীয় আমেজ।এই লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা বেছে নিয়েছেন উষ্ণ টোনের গ্ল্যাম মেকআপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর