advertisement
advertisement

আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার

advertisement

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) টানা তিন সপ্তাহ ধরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের উপাচার্যবিরোধী আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুহাম্মদ শফি উল্ল্যাহ মজুমদারকে।

তিনি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার এক্সটেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক। যোগদানের তারিখ হতে চার বছর তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে শফি উল্ল্যাহ মজুমদার বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী পদ–সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে উপাচার্যকে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে।সিকৃবির বর্তমান উপাচার্য মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ আন্দোলন করে আসছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর