advertisement
advertisement

দ্বৈত সদস্যরা সেবা না নিলে বিজিএমইএতে ভোটাধিকার হারাবেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
দ্বৈত সদস্যরা সেবা না নিলে বিজিএমইএতে ভোটাধিকার হারাবেন

বিজিএমইএর লোগো

advertisement

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর দ্বৈত সদস্যভুক্ত কারখানার মালিকদের ভোটাধিকারে শর্ত আরোপ হতে যাচ্ছে। তারা বিজিএমইএ থেকে কাঁচামাল আমদানিতে প্রাপ্যতা অনুমোদন বা ইউটিলিটি ডিক্লারেশনসহ (ইউডি) অন্যান্য সব সেবা না নিলে এই সংগঠনটির নির্বাচনে ভোটাধিকার হারাবে।গতকাল শনিবার ঢাকার উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত বিজিএমইএর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত অনুমোদন হয়।

এই সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বোর্ড সদস্য ছাড়া সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, এস এম ফজলুল হক ও খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমইএর সহসভাপতি শেহাব উদ্দুজা চৌধুরী প্রথম আলোকে বলেন, কোনো সদস্য প্রতিষ্ঠান একই সঙ্গে দুই সংগঠন অর্থাৎ বিজিএমইএর ও বিকেএমইএর সদস্য হলে এবং বিজিএমইএ থেকে সব সেবা না নিলেও তার সদস্য পদ বহাল থাকবে।

তবে তাদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থাকবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর