advertisement
advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে

advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বিক্ষোভে সংগঠনটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একেবারে ভঙ্গুর করে দিয়ে গেছে।

সেই ভঙ্গুর ব্যবস্থা থেকে বর্তমান সরকার এখনো দেশকে উদ্ধার করতে তো পারেইনি, বরং জনজীবনকে আরও অস্বস্তিতে ফেলছে।রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ফেডারেশনের এই বিক্ষোভ হয়।

ছাত্র ফেডারেশন ক্ষমতাসীন বিএনপি জোটের অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন হিসেবে পরিচিত।শাহবাগে বিক্ষোভ সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি না করেও সংকট সামাল দেওয়ার কয়েকটি উপায় সরকারের হাতে ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর