হাইকোর্ট
স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে যেসব ব্যক্তি প্রার্থী হবেন, তাঁদের জন্য নির্বাচনী বিধিমালায় ও নির্বাচনী আইন সংশোধন করে ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন।এর আগে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে যাঁরা প্রার্থী হবেন, তাঁদের ক্ষেত্রে ডোপ টেস্ট (মাদক পরীক্ষার জন্য বিশেষ পরীক্ষা) বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি ওই রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।পরে রুলের বিষয়টি সাংবাদিকদের জানিয়ে আইনজীবী ইসরাত জাহান বলেন, ‘আমি একজন করদাতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।