পরীমনি
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন পিছিয়েছে। রাজধানীর বনানী থানায় করা এই মামলায় আগামী ১৭ নভেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।আজ মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ নির্ধারণ করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পরীমনি হাজির না হওয়ায় তাঁর পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত হাজিরা দেন।
একই সঙ্গে তিনি শুনানি পেছাতে আবেদন করেন।শুনানিতে এই আইনজীবী বলেন, পরীমনি কিছু দিন আগে পায়ে আঘাত পেয়ে অসুস্থ ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।