রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার বিকেলে
স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা ৬ জুন পর্যন্ত চলবে।
এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান জনগণের সরকার বদ্ধপরিকর এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে আমাদের প্রতি—আগামী যে স্থানীয় সরকারের নির্বাচন আসছে, এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, আমরা করব। নির্বাচনকে কলঙ্কিত করে বা নির্বাচনের কোনো কলঙ্কিত অধ্যায় নিয়ে বিএনপি সরকার থাকবে না।
এটা আপনাদের মাধ্যমে জনগণকে এবং যারা প্রার্থী, তাদের আমরা এই নিশ্চয়তা দিতে চাই।’রংপুর জেলার সড়ক সংস্কার ও উন্নয়নে গত ছয় মাসে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মীর শাহে আলম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।