advertisement
advertisement

স্বামীকে নিয়ে মদ্যপান যুবকের, পরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
স্বামীকে নিয়ে মদ্যপান যুবকের, পরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ

advertisement

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ্যপান করানোর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।পুলিশ সূত্রে জানা জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।

নিজেদের বাড়িঘর না থাকায় তাঁরা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে থাকেন। তাঁর স্বামী মাদকাসক্ত। ঘটনার দিন শাহজাহান ও তাঁর স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন।অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, পরে সন্ধ্যায় দুজন একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান কক্ষে ঢুকে তাঁকে ধর্ষণ করেন।

পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান।অভিযোগের বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর