advertisement
advertisement

হামে মৃত্যু ১১০০ পার, দায়ীদের চিহ্নিত করার দাবি জনস্বাস্থ্যবিদদের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
হামে মৃত্যু ১১০০ পার, দায়ীদের চিহ্নিত করার দাবি জনস্বাস্থ্যবিদদের

হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে

advertisement

বিয়ের প্রায় ১১ বছর পর ফারজানা ইসলাম-হেলাল ভূঁইয়া দম্পতি প্রথম সন্তানের মুখ দেখেছিলেন। নাম রাখা হয়েছিল ফাইয়াজ হাসান তাজিম। মা ছেলের নামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রাখেন ‘তাজিম এর আম্মু’। ৮ মাস ১৮ দিন বয়সী তাজিম হামে আক্রান্ত হয়ে মারা যায় গত ২২ এপ্রিল। টেস্টটিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া তাজিমের জন্মদিন ছিল ৪ আগস্ট।

তাজিমের মতো শিশু মৃত্যুর সংখ্যা হাজার পার হওয়ার পর ফারজানা ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ‘হামে মৃত্যু এক হাজার পার হইছে। দেখতেছি তো। এ নিয়ে বলে তো কোনো লাভ হবে না। বাঁচতে হবে, তাই আমরা সন্তানহারা মা-বাবা বাধ্য হয়ে বেঁচে আছি।’এ রকম কষ্ট বুকে নিয়ে এভাবে বেঁচে থাকা মা–বাবার সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হামে প্রাণ গেছে আরও পাঁচজনের।

সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর