advertisement
advertisement

এআই প্ল্যাটফর্ম চালু করছে মেটা, যেসব সুবিধা পাওয়া যাবে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
এআই প্ল্যাটফর্ম চালু করছে মেটা, যেসব সুবিধা পাওয়া যাবে

মেটা

advertisement

ব্যবসাপ্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকদের জন্য নতুন এআই প্ল্যাটফর্ম চালু করছে মেটা। ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ নামের এই উদ্যোগের মাধ্যমে নিজেদের তৈরি বিভিন্ন এআই প্রযুক্তি ও সেবা ব্যবসাপ্রতিষ্ঠান ও সেগুলোর গ্রাহকদের সহজে ব্যবহারের সুযোগ দিতে চায় মেটা।

নতুন এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিতে ডেটা প্ল্যাটফর্ম মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিরন্তন সিজে দেশাইকে চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার হিসেবে নিয়োগও দিয়েছে প্রতিষ্ঠানটি।মেটা জানিয়েছে, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মেটার তৈরি হালনাগাদ এআই মডেল, এজেন্ট ও বিভিন্ন প্রযুক্তি সহজে ব্যবহার করতে পারবে।

প্রাথমিকভাবে এ উদ্যোগের আওতায় মেটার ব্যক্তিগত এআই সহকারী ‘মিউজ’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ‘মিউজ এপিআই’, ‘মিউজ কোড’সহ বিভিন্ন এআই সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর