advertisement
advertisement

মেসবা উদ্দিন আলী বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
মেসবা উদ্দিন আলী বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান

মো. মেসবা উদ্দিন আলী

advertisement

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নবগঠিত ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিইউএফটির নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাঁকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, প্রশাসন ও ভবিষ্যৎ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিইউএফটির একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রযাত্রা ও বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া বাংলাদেশের টেক্সটাইল, পোশাক ও ফ্যাশন খাতে শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিইউএফটির ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর